জোড়া চন্দ্রবোড়া সাপ উদ্ধার - The News Lion

জোড়া চন্দ্রবোড়া সাপ উদ্ধার




দি নিউজ লায়ন ;   আজ সকাল ১১ টা নাগাদ নদীয়া শান্তিপুর বাইপাস সংলগ্ন কন্দখোলা পেট্রোল পাম্প এর সংলগ্ন একটি আটা তৈরীর কারখানা থেকে পরপর দুটি প্রমাণ সাইজের চন্দ্রবোড়া সাপ উদ্ধার হলো। ওই আটা কলের এক কর্মীর কথা অনুযায়ী তারা বনদপ্তরের যোগাযোগ নাম্বার জানতেন না তাই শান্তিপুর থানায় ফোন করেন।


 শান্তিপুর থানা থেকে বনদপ্তর এর যোগাযোগ করা হলে স্থানীয় এ বিষয়ে অভিজ্ঞ অনুপম সাহা এবং তার সহযোগী প্রদ্যুৎ মহলদার এসে ওই দুটি সাপকে উদ্ধার করে বনদপ্তরের হাতে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন অনুপম বাবু। তবে ফাঁকা জায়গা বা জঙ্গল থেকে উদ্ধারে কোন সরকারি নিয়ম না থাকায়, বাউন্ডারি পাঁচিলের পাশে আরো কিছু সাপ থাকার আন্দাজ পেলেও তা ধরা হয়নি বলেই জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.